,

কারো কথায় আমার কিছু যায় আসে না : নুসরাত

news-image

কলকাতা প্রতিনিধি : ভারতের কট্টরপন্থী মুসলিম ধর্মগুরুদের বিরুদ্ধে এবার মুখ খুললেন সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি। সকল ধর্মকে শ্রদ্ধা করেন। আর কী পরবেন কী বলবেন সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

গত ২৫ জুন সিঁদুর আর মঙ্গলসুত্র পরে সংসদে শপথ নিয়েছিলেন নববিবাহিতা তৃনমূলের সাংসদ তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তখন থেকেই নুসরাতকে ঘিরে বিতর্কের সুত্রপাত। সমালোচনা তো বটেই, এমনকি ফতোয়াও জারি করা হয় তার বিরুদ্ধে। প্রশ্ন ওঠেছে, কেন তিনি হিন্দু সম্প্রদায়ের জৈন ছেলেকে বিয়ে করেছেন? কেন তিনি হিন্দু রীতি মেনে সিঁদুর আর মঙ্গলসুত্র পরেছেন?

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জামিয়া শেইখ উল হিন্দ মাদ্রাসের প্রধান ইমাম মুফতি আসাদ কাজমি বলেন, একজন অভিনেত্রী হিসাবে তিনি যা করেছেন তা ইসলাম বিরোধী। উনি এমন একজনকে বিয়ে করেছেন যিনি মুসলিম সম্প্রদায়ভুক্ত নন। ইসলামে স্পষ্ট বলা আছে, একজন মুসলিম শুধুমাত্র মুসলিমকেই বিয়ে করতে পারেন। আমরা এই বিয়ে মানি না।

এতদিন ধরে চুপচাপ সমালোচনা হজম করে গেলেও এবারে সমালোচনার কঠোর জবাব দিলেন নুসরত জাহান। নুসরাত তার টুইটারে লিখেছেন, আমি একজন ঐক্যবদ্ধ ভারতের প্রতিনিধি। সেখানে কোনও জাতি বা ধর্মের বাধা নেই। আমি সব ধর্মকেই সম্মান করি।

মুসলিম ধর্মগুরুরা প্রশ্ন তুলেছিলেন, সিঁদুর পরে নুসরত নিজেকে হিন্দু প্রমান করার চেষ্টা করছেন। যার জবাবে নুসরাত জানান, আমি এখনও একজন মুসলিম। তবে সব ধর্মকেই সম্মান করি। নুসরাত জানান, আমি কি পরবো, তা নিয়ে কারো কোনও মন্তব্য করা উচিত নয়। বিশ্বাস তো পরিধানের উর্ধে।

নুসরাত গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তিন লাখেরও বেশি ভোটে জিতে তৃনমূলের সাংসদ হওয়ার পরেই বিয়ের পিঁড়িতে বসেন। যার ফলে প্রথম দিন সংসদে উপস্থিত থেকে শপথও নিতে পারেননি। পরে তিনি সংসদে যোগ দিয়ে শপথ নেন। সেদিন বেগুনি পাড় শাড়ি পরে লোকসভায় যান তিনি। কপালে ছিলো সিঁদুর, হাতে ছিলো চূড়া, গলায় ছিলো মঙ্গলসুত্র। হিন্দু বধুর সাজে তিনি কাটাকাটা বাংলায় শপথ নেন সংসদে। এমনকি নিজের নামের শেষে হিন্দু স্বামী নিখিন জৈনের পদবী জৈন শব্দটিও ব্যাবহার করে হয়ে যান নুসরত জৈন। যা নিয়েই মূলত নুসরাত সমালোচনার মুখে পড়েন। মুসলিম ধর্মগুরুরা তার বিরুদ্ধে ফতোয়াও জারি করেন।

এতোদিন বিষয়টি নিয়ে চুপচাপ থাকার পর অবশেষে মুখ খুলে নুসরাত সাফ জানিয়ে দিলেন, তিনি সব ধর্মকেই সম্মান করেন বলেই কোনও জাতি বা ধর্মে তার কোনও বাধা নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর