,

জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ৩৩

news-image

অনলাইন ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর রাজ্যের কিশতওয়ার জেলায় একটি যাত্রীবাহী মিনিবাস সড়ক থেকে গভীর খাদে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। এ ঘটনায় আরো ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

এ ঘটনায় হতাহতদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন কাশ্মীরের দুই নেতা মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ।

এর আগে কিশতওয়ার জেলার ডেপুটি কমিশনার আঙ্গরেজ সিং ওই দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছিলেন। পরে নিহতের সংখ্যা বের দাঁড়ায় ৩৩। বেড়ে যায় আহতের সংখ্যা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান। ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনও চলছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাহাড়ি এলাকা কিশতওয়ারে ওই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী মিনিবাসটি কিশতওয়ার যাওয়ার পথে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি কিশওয়ান-থাকরাই সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথম উদ্ধার তৎপরতা শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সরকারের উদ্ধার কর্মী ও পুলিশ। আহতদের উদ্ধারের পর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বাসটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিলো।

কাশ্মীরে সড়ক দুর্ঘটনা কোনো নতুন ঘটনা নয়। এখানকার পাহাড়ি সড়কে প্রায়ই দুর্ঘটনা হয়ে থাকে। সোমবারের দুর্ঘটনার মাত্র ৩ দিন আগে জম্মুর রাজৌরি-পুঞ্চ জেলা দুটির সংযোগ সড়ক মুঘল রোডে বাস খাদে পড়ে ১১ ছাত্র নিহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর