,

সৌরভ গাঙ্গুলিও অবাক ভারতের খেলা দেখে

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল হলে কিংবা অন্য কোনো সময় হলে এই ম্যাচটা অনায়াসেই জিতে মাঠ থেকে বের হয়ে আসতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অবাক করা কাণ্ড হলো, শেষ ৫ ওভারে ভারতের সাবেক এই অধিনায়কের স্লো ব্যাটিং দেখে অবাক পুরো ক্রিকেট বিশ্ব। সবার চোখেই অবিশ্বাস! এই কি সেই ধোনি, যাকে সবাই একজন সলিড ফিনিশার হিসেবে জানতো?

বাকি ক্রিকেট বিশ্বের মত ধোনির এই স্লো ব্যাটিং কিংবা ভারতের খেলার ধরণ দেখে প্রশ্ন জেগেছে সৌরভ গাঙ্গুলির মনেও। হাতে ৫টা উইকেট রেখে ৩৩৮ রান তাড়া করতে গিয়ে ৩০৬ রানে আটকে গেলো ভারত। এটা দেখেই বিস্মিত কলকাতার মহারাজ। তার মতে, হাতে ৫ উইকেট রেখে না জেতার চেয়ে ৩০০ রান করার আগে অলআউট হয়ে যাওয়াও ভালো ছিল। তাতে অন্তত কেউ প্রশ্ন তুলতে পারতো না।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে কোহলিদের ম্যাচ শেষে সাবেক ভারত অধিনায়ক নিজ মুখে বলেই দিলেন, ‘এর চেয়ে ৩০০ রানে অল আউট হয়ে গেলে বোধহয় এতটা খারাপ দেখাত না! কিন্তু হাতে পাঁচ উইকেট রয়ে গেল, রান তাড়া করা গেল না, এটা অবাক হওয়ার মতো।’

চলতি বিশ্বকাপে এই প্রথম হারলো ভারত। এ নিয়ে সৌরভ-লক্ষ্মণরা বেশ আক্রমণাত্মক হয়েই রইলেন। বিশেষ করে ভারতের জেতার মানসিকতা না দেখে। সবাই বিস্মিত। কেন এমন খেললো ভারতীয় দল? তাদের মতামত হচ্ছে, নিজেদের মত চেষ্টা করলে ৩৩৮ রান তাড়া করে অবশ্যই জেতা সম্ভব ছিল।

ম্যাচের পর সৌরভ ব্যাখ্যা দেন, ‘এই প্রথম ইংল্যান্ডের মতো একটা শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত রান তাড়া করল; কিন্তু পারল না। এটা নিয়ে ভাবার আছে। ধোনি এতদিনের অভিজ্ঞ; কিন্তু পান্ডিয়া-রিশভরা যে জায়গায় ম্যাচটা ছেড়ে গেল, সেখান থেকে ধোনির বড় ভূমিকা নেওয়া উচিত ছিল। কেদার যাদব বোধহয় একটা বাউন্ডারি মেরেছে! যেখানে বিশাল রান দরকার। কোন গ্যাপ ব্যবহারই করতে পারল না তারা। অবাক হওয়ার মত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর