,

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। রোববার ওই দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

টেক্সাসের এডিসন শহরের মুখপাত্র জানিয়েছেন যে, ওই ছোট বিমানের কেউই বেঁচে নেই। বিমানের ভেতরে থাকা ১০ আরোহীই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দালাসের কাউন্টি মেডিকেলের কর্মকর্তারা।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এক টুইট বার্তায় জানিয়েছে, কিং এয়ার ৩৫০ বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখতে একটি টিমকে এডিসনে পাঠানো হয়েছে।

তবে বিমান দুর্ঘটনার কারণ বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মার্কিন গণমাধ্যমের খবরে বিমান বিধ্বস্তের স্থানে কালো ধোঁয়া দেখা গেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ওই বিমানটি ছিল একটি ব্যক্তিগত বিমান। এটি স্থানীয় বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে বিধ্বস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের