,

আরব আমিরাতে ইসলাম গ্রহণ করলেন ৬ নাইজেরিয়ান কয়েদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ছয়জন অমুসলিম কয়েদি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রবিবার দেশটির রাস আল খাইমাহ শহরে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই ছয়জন আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। জেল সুপার বিগ্রেডিয়ার ইয়াকুব ইউসুফ আবু লায়লা বলেন, ওই ৬ জন অমুসলিম বন্দি কর্তৃপক্ষের কাছে ইসলাম গ্রহণের আগ্রহের কথা জানান। তারা সবাই নাইজেরিয়ার নাগরিক। ওই ৬ জনের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী।

কর্তৃপক্ষের বরাতে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ওই ৬ অমুসলিম কয়েদিকে ধর্মান্তরিত হতে কোনোভাবে বাধ্য করা হয়নি। তারা কারাগারের অন্য বন্দীদের থেকে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার পর স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।

জেল সুপার আবু লায়লা আরো বলেন, রাস আল খাইমা কারাগারে ইসলামের সহনশীল ও উদারতা বিষয়ে বন্দীদের মধ্যে কোনো প্রচারণা চালানো হয় না। ইসলাম সম্পর্কে সম্পূর্ণ ধারণা নেয়ার পরই তারা ধর্মান্তরিত হয়েছেন। তাদেরকে কোনো প্রকার চাপ প্রয়োগ করা হয়নি। ইসলাম গ্রহণের আনুষ্ঠাকিতা হিসেবে স্থানীয় দার আল বের সোসাইটি এবং জাকাত ফান্ডের কর্মকর্তারা নাইজেরিয়ান ওই ৬ নাগরিককে কালিমায়ে শাহাদাত পড়িয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর