,

মাহাথির মোহাম্মদের ইংরেজি ভাষা নিয়ে হাস্যরস (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।।  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিস্ময়কর রাজনীতিক মাহাথির মোহাম্মদ। যিনি একটানা ২২ বছর মালয়েশিয়া শাসন করার পর ১৬ বছর ক্ষমতার বাইরে থেকে ৯২বছর বয়সে পুনরায় দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। শক্তহাতে দেশ শাসন করার জন্য পশ্চিমাদের অনেকের চোখে তিনি স্বৈরাচারী হলেও নিজের দেশের মানুষের মাঝে তিনি উন্নয়নের কান্ডারি হিসেবে পরিচিত। পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ এ দেশটির উন্নয়নের কৃতিত্ব অনেকখানিই তাকে দেয়া যায়। বিচক্ষণ রাজনীতিক হওয়ার পাশাপাশি সুবক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে। রসবোধের জন্যও তার জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তার এই গুণের কথা অনেকেরই জানা। ইউটিউব এবং ফেসবুকে তার হাস্যরসাত্মক বক্তৃতার অনেক ভিডিও রয়েছে।

ফেসবুকে পাওয়া এমনি একটি ভিডিওতে ইংরেজী ভাষা সম্পর্কে কৌতুক করতে গিয়ে মাহাথির মোহাম্মদ বলেন, একটি সংসদের চেয়ারম্যানকে বলা হয়ে থাকে স্পিকার, কিন্তু আসলে তিনি নিজে কিছুই বলেন না। মালয়েশিয়া অবশ্যই ব্রিটিশ কমনওয়েলথের সদস্য কিন্তু সেখানেও ওয়েলথ বা সম্পদ শুধু কয়েকটি দেশের কাছেই আছে, এবং একেবারেই কমন বা সাধারণ কিছুই নয়। ঔপনিবেশিক সময়ে যখন মালয়েশিয়া বৃটিশ শাসনাধীন ছিল তখন মালয় সুলতানদের বলা হত শাসক কিন্তু আসলে তাদের শাসন করতে দেয়া হত না , তাদের কিছু পরামর্শক ছিল যারা আসলে শাসন করত। এর মানে দাড়াচ্ছে ইংরেজি ভাষায় যখন কিছু বলা হয় তখন সেটার মাধ্যমে আক্ষরিকভাবে কিছু বোঝানো হয় না। তাই যখন তারা আমাদের স্বৈরাচারী বা অন্য কিছু বলার চেষ্টা করে, আমার মনে হয়না তারা ঠিক সেটাই বোঝাতে চায়।

https://www.facebook.com/mamunzi/videos/10157168556691007/

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর