,

ভারতের ইনিংসে ছক্কা মাত্র একটা! ম্যাচ পাতানোর অভিযোগ

news-image

স্পোর্টস ডেস্ক।। ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে পুরো ৫০ ওভার খেলে ৩১ রানে হেরে গেছে ভারত। হাতে ছিলো তখনও পাঁচ উইকেট। অপরাজিত ছিলেন মাহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের মতো ব্যাটসম্যান। অথচ ভারতের পুরো ইনিংসে একটি মাত্র ছয়ের মার এসেছে ধোনির হাত থেকে, তাও ৪৯তম ওভারে।

ভারতের ইনিংসে শেষ পাঁচ ওভারে এসেছে মাত্র চারটি বাউন্ডারি! এসব নানা বিস্ময়কর ফলাফল দেখে স্যোশাল মিডিয়ায় চলছে ধোনিদের তীব্র সমালোচনা। এই ম্যাচকে ‘পাতানো’ আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করছেন ক্রীড়ামোদীরা। বিস্ময় ধরে রাখতে পারেননি মাঠে উপস্থিত নাসির হুসেইন, সৌরভ গাঙ্গুলির মতো কিংবদন্তিরাও। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হুসেইন বলেন, আমি হতভম্ব। এখানে কি ঘটছে তা ব্যাখ্যার অতীত।

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘আমাকে যদি প্রশ্ন করো এখানে কি ঘটেছে? আমি বলবো জানি না। আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই!’

আজ রবিবার ইংল্যান্ডের বার্মিহ্যামে মুখোমুখি হয় ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে জয়ে সেমি ফাইনালের পথে ভালোভাবেই থাকলো ইংল্যান্ড। অস্বস্তিতে পড়লো বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশকে এখন দুই ম্যাচই জিততে হবে। অন্যদিকে ইংল্যান্ড শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে শেষ হয়ে যাবে সরফরাজদের স্বপ্ন। আর শ্রীলঙ্কা তো ছিটকেই গেল। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি