,

বিয়ে করার জন্য টাকা জোগাড়ে ছিনতাইয়ের চেষ্টা, ব্যর্থ হয়ে খুন!

news-image

ফেনীর সোনাগাজীতে অটোরিকশাচালক নুর আলম (৩০) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির নাম মেহেদী হাসান জনি (২০)। তিনি সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মেহেদী হাসান। তিনি বলেছেন, বিয়ে করার জন্য টাকা জোগাড় করার উদ্দেশ্যে নুর আলমের অটোরিকশা ছিনতাই করতে চেয়েছিলেন। ছিনতাইয়ে ব্যর্থ হয়ে নুর আলমকে গলাকেটে হত্যা করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হুসেন বলেন, নুর আলমকে হত্যার পর মেহেদী হাসান নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গয়া বাজার এলাকায় তার ভাইয়ের এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান জানতে পারে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই আনোয়ার হুসেন বলেন, এর আগে ২২ জুন এই ঘটনায় জড়িত সন্দেহে মো. মিনহাজ নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

১৯ জুন রাতে সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজার থেকে তিন যুবক নুর আলমের অটোরিকশা ভাড়া করে মিয়াজিঘাট এলাকায় যান। চর মজলিশপুর ইউনিয়নের মিয়াজিঘাট এলাকায় পৌঁছালে নুর আলমের কাছ থেকে অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করেন তারা। ব্যর্থ হলে তাকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন রাতে নুর আলমের বাবা নুর নবী বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে থানায় হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর