,

স্বপ্ন বাঁচালো ইংল্যান্ড, ২ ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে

news-image

সেমি দৌড়ে টিকে থাকতে ইংল্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো এই ম্যাচ। সেই বড় চ্যালেঞ্জে ভারতের বিপক্ষে জিতে অনেকটায় নির্ভার হলো স্বাগতিকরা। ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পুনরুদ্ধার করলো চতুর্থ স্থান। অন্যদিকে শঙ্কায় পড়ে গেল টেবিলের চতুর্থস্থানের জন্য লড়াই করার বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এখন বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আশঙ্কায় পড়লো নিজেদের শেষ তিন ম্যাচ জিতে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখা পাকিস্তানও। আর কাগজে কিছু হিসাব বাদ দিলে দুই ম্যাচ হাতে রেখেই ছিটকে গেল শ্রীলঙ্কা!

আজ রবিবার ইংল্যান্ডের বার্মিহ্যামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইয়ন মরগ্যান। অধিনায়কের সিদ্ধান্তকে সফল করে তোলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ও জেসন রয়। এই জুটির ১৬০ রানেই বড় স্কোরের পথে পৌঁছে যায় ইংল্যান্ড। বেয়ারস্টোর ১১১ ও বেন স্টোকের ৭৯ রানে ভর করে ইনিংসে ভর করে ৩৩৭ রানে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। জবাবে নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের ইনিংস থামে ৩০৬ রানে।

8 ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে টেবিলের শীর্ষ দল অস্ট্রেলিয়া। ভারত ও নিউজিল্যান্ড ১১ পয়েন্ট করে নিয়ে আছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এখন ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে ইংল্যান্ড। বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে প্রথম তিনটি দলের সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। যদিও নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারলে এবং বাংলাদেশ নিজেদের শেষ দুই ম্যাচে জয় পেলে পড়তে হবে রান রেটের চ্যালেঞ্জে। এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ বিপক্ষে জিতলেও তাদের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে রান রেটের কারণে। বর্তমানে সরফরাজদের রান রেট (-০.৭৯২)। সেক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে যাবে ইংল্যান্ড। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড হারলে নিজেদের শেষ ম্যাচগুলো জিতলেই সেমিফাইনালে চলে যাবে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর