,

পাকিস্তানকে কাঁদাতে পারে টাইগাররা বললেন আফ্রিদি

news-image

স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সামনে থাকা কঠিন দুটি ধাপ পার করতে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে বাংলাদেশের। শুক্রবার (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে দুরন্ত ফর্মে থাকা টাইগাররা।বিশ্বকাপে সেমিফাইনালে উঠার জন্য দুদলের কাছে ম্যাচটি খবই গুরুত্বপূর্ণ। তাই তো বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সতর্ক করলেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি।

সেই সঙ্গে মাশরাফি-সাকিবদের হাল্কাভাবে নিতেও নিষেধ করেছেন সাবেক এই তারকা। বাংলাদেশ যে তাঁদের ভোগাতে পারে, সে ব্যাপারে আগেভাগেই সাবধান করে দিয়েছেন সরফরাজদের।পাকিস্তানি সংবাদমাধ্যম আরি নিউজের খবর অনুসারে, লর্ডসে ম্যাচের আগে শহীদ আফ্রিদি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, এই বিশ্বকাপে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তাই তাদের হাল্কাভাবে নেওয়ার সুযোগ নেই। বরং এই ম্যাচে তারা পাকিস্তানকে ভোগাতে পারে।’

পাকিস্তানের পরের ম্যাচের দিকে দৃষ্টি দেওয়ার আহ্বান সাবেক এই অলরাউন্ডারের। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে সরফরাজ-ইমাদ ওয়াসিমরা।আফ্রিদি বলেন, ‘খেলোয়াড়দের উচিত নিজেদের খেলার দিকে দৃষ্টি দেওয়া। যাতে করে শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যায়। এই জন্য তাদের উচিত ইতিবাচক ক্রিকেট খেলা এবং নিজেদের শক্তিমত্তা দেখানো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর