,

ভিপি নুর মোবাইল কিনে দিলন শাহীনের মাকে

news-image

সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে আহত ভ্যানচালক শাহিন মোড়লের মাকে মোবাইল ফোন কিনে দিয়েছেন নুরুল হক নুর।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুর রোববার রাতে শাহীনের মায়ের হাতে এ মোবাইল তুলে দেন।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে শাহীন।

যশোর কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভ্যান চালক হায়দার আলী মোড়লের ছেলে শাহিন মোড়ল। তার মায়ের নাম খাদিজা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে সে সবার বড়। এলাকারই গোলাঘাট আলিয়া মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে সে।চিকিৎসকেরা জানিয়েছে, শাহিনের মাথায় ধারালো কিছুর আঘাত রয়েছে। আঘাত মাথার হাড় ভেঙে ব্রেইনে ঢুকে গেছে এবং আঘাতের স্থল থেকে অনেক রক্তপাত হয়েছে। মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

রোববার রাতে ভিপি নুর তার ফেসবুকে লেখেন, ‘ শাহিনকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। ওর অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, অবস্থা এখনো আশঙ্কাজনক। সবাই ওর জন্য দোয়া করবেন।’শাহিনের মায়ের মোবাইল না থাকায় একটি মোবাইল কিনে দিয়েছি।এবং এক প্রবাসী ভাইয়ের পাঠানো ৫০০০ টাকা ওর মায়ের হাতে তুলে দিয়েছি।

আর যেন কোন শাহিনকে এমন নির্মমতার স্বীকার হতে না হয় সেজন্য অন্যায়-অনিয়ম, বৈষম্য এবং মানুষরূপী অমানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।অন্যথায় সমাজে এ ধরনের অপরাধ প্রবনতা বাড়বেই।আসুন ঘুষ-দুর্নীতি, অন্যায়-অনিয়ম,সন্ত্রাসী কার্যক্রম এর বিরুদ্ধে আওয়াজ তুলি, প্রতিবাদ করি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর