,

মোয়াজ্জেমের পক্ষে বড় বড় আইনজীবী দেখে লজ্জা লেগেছে : ব্যারিস্টার সুমন

news-image

মাদ্রাসারছাত্রী নুসরাত জাহান রাফির যৌনহয়রানি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের পক্ষে বড় বড় আইনজীবী মামলা পরিচালনা করায় হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ রোববার এ মামলার শুনানি শেষে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের বলেন, ভেবেছিলাম ওসি মোয়াজ্জেমের পক্ষে কোনো আইনজীবী থাকবে না। কেউ তার পক্ষে মামলা লড়বে না। কিন্তু না, এখন দেখি বড় বড় সিনিয়র আইনজীবী তার পক্ষে মামলা লড়ছেন, যা দেখে আমার লজ্জা লেগেছে। এটা আমাকে ব্যক্তিগতভাবে ব্যথিত করেছে। পেশা আমাদের ঠিক আছে। কিন্তু কিছু জায়গায় আমরা যদি বিরত না থাকি তাহলে এরকম আসামিরা (ওসি মোয়াজ্জেম) উৎসাহিত হবে।

উল্লেখ্য, গত ১৬ জুন ওসি মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হন এবং ১৭ জুন তাকে একই ট্রাইব্যুনালে হাজির করা সাবেক বিশেষ পাবলিক প্রসিকিউটর ফারুক হোসেনও তার সহকর্মী আইনজীবীরা তার পক্ষে মামলা পরিচালনা করেন। আজ ওই পুলিশ কর্মকর্তার পক্ষে ওই আইনজীবী ছাড়াও ঢাকা আইনজীবী সমিতির আওয়ামী লীগ দলীয় সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আবু সাঈদ সাগর ও তার অ্যাসোসিয়েট মামলা পরিচালনা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর