মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানরা সোনার হরিণ না পেলেও, সুযোগ রয়েছে ‘সোনার ডিম’ পাওয়ার

news-image

বিশ্বকাপে আফগানদের হাতে রয়েছে আর একটি ম্যাচ। ইতোমধ্যে আটটি ম্যাচ খেলে ফেলেছে তারা। কিন্তু জয়ের আশা জাগিয়েও সবকটি ম্যাচ হেরেছে তারা। জয় হয়ে আছে তাদের কাছে ‘সোনার হরিণ’ রুপে। যদি এই হরিণ শিকার করতে হয় তবে সর্বশেষ ম্যাচটি তাদের ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে হবে। তা না হলে সোনার হরিণ শিকার না করতে পারলেও শূন্য পয়েন্ট নিয়ে ‘সোনার ডিম’ তাদের সঙ্গে নিয়ে ফিরতে হবে। এরমধ্যে একটি রেকর্ড গড়ে নিয়েছে তারা। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ হেরে নতুন রেকর্ডকীর্তি গড়েছে গুলবাদিন নায়েবের দল। তবে সামনের ম্যাচটি যদি তারা জয় পায় তাহলে এই রেকর্ডের মধ্যেই সীমাব্দ্ধ থাকবে। তা না হলে তাদের সামনে নতুন রেকর্ডের মাইলফলকও অপেক্ষা করছে।

বিশ্বকাপ শুরুর আগে ভালো কিছু দেখানোর স্পন্ দেখেছিলো তারা। মাঠের খেলায় দেখা যায়নি তার ছিটেফোঁটাও। একের পর এক হারে বিশ্বকাপে সবচেয়ে ছন্নছাড়া দলে পরিণত হয়ে উঠেছে তারা। কিছুতেই ধরা দিচ্ছে না জয়। এমন মুহূর্তে একটি জয়ই হয়তো বদলে দিতে পারতো দলটির চেহারা। সেই সুযোগও পেয়েছিল আফগানরা। কিন্তু ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়ে হতাশা সঙ্গী হয়েছে তাদের।

বিশ্বকাপে আজ (শনিবার) নিজেদের অষ্টম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হেরে গিয়েছে আফগানরা, যা চলতি বিশ্বকাপে তাদের ৮ম পরাজয়। এই হারের মাধ্যমে লজ্জার একটি রেকর্ডও গড়েছে গুলবাদিন নাইবের নেতৃত্বাধীন দল। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ড এতদিন ছিল জিম্বাবুয়ের। ১৯৯২ সালের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে প্রথম ৭টিতেই হেরেছিল তারা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় নিয়ে লজ্জার বিশ্বকাপ মিশন শেষ করে জিম্বাবুইয়ানরা।

চলতি বিশ্বকাপে নিজেদের ৮ ম্যাচের সবগুলোতে হেরে জিম্বাবুয়ের সেই হারের রেকর্ড ছাড়িয়ে গেল আফগানিস্তান। ১৯৯২ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ে এক ম্যাচে জয় পেলেও এখনও কোনো ম্যাচে জয় পায়নি আফগানিস্তান। বিশ্বকাপে তাদের বাকি আছে আর একটি ম্যাচ। যে ম্যাচে আগামী ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন রশিদ-গুলাবাদিন-নবীরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক