,

দলিত ছেলের সঙ্গে প্রেম, রাস্তায় ফেলে তরুণীকে পেটাল বাড়ির লোকজন

news-image

নিজেদের দেখা পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায় বাবা-মা। তবে তাতে রাজি নয় মেয়ে। এমনকি সেই মেয়ের দলিত ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সেজন্য ২১ বছরের এক তরুণীকে রাস্তায় ফেলে পিটিয়েছে পরিবারের লোকজন।ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ধর জেলার বাঘ থানা এলাকায়। ২৫ জুন ঘটনা ঘটলেও ওই ঘটনার ভিডিও ভাইরাল হতে শুরু করে শুক্রবার থেকে। তারপরই নড়েচড়ে বসে পুলিশ।

জানা গেছে, বাড়ির দেখা পাত্রের সঙ্গে বিয়েতে না বলে দিয়েছিল ওই তরুণী। সেই সঙ্গে জানিয়ে দিয়েছিল, তার সঙ্গে এক ছেলের সম্পর্ক রয়েছে। বিষয়টি মানতে রাজি হয়নি পরিবার। তার ওপর আবার ছেলে দলিত সম্প্রদায়ের। কিন্তু যে ছেলেকে বাড়ির লোক ঠিক করেছে, তার সঙ্গেই বিয়ে দিতে চাপ দিতে শুরু করে বাবা, চাচা, ভাইয়েরা।

একপর্যায়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই তরুণী। তখনই রাস্তায় তার পথ আটকায় বাড়ির লোকজন। একবার-দু’বার বাড়ি ফিরতে বললেও রাজি না হওয়ায় শুরু হয় মারধর। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে শুরু হয় বেধড়ক মার। হাতে মোটা লাঠি নিয়ে একের পর এক আঘাত করা হয় তরুণীর শরীরে।

ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। স্বতঃপ্রণোদিত হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ২৯৪, ৫০৬, ১৪৭, ১৪৮, ৩০৭, ও ৩৫৪ ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাঘ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার কমলেশ সিঙ্গার। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে যাতে বাড়ির লোক বিয়ে না দিতে পারে তা-ও দেখবে পুলিশ। আপাতত বাড়িতেই রয়েছেন ওই তরুণী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর