,

বিয়ের এক ঘণ্টার মাথায় তালাক

news-image

ময়মনসিংহের নান্দাইলে বিয়ের এক ঘণ্টার মধ্যেই বিচ্ছেদের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ জুন) নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের উত্তর পালাহার গ্রামে এ ঘটনাটি ঘটেছে।বরের নাম সোহেল মিয়া। তিনি একই মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের বাসিন্দা।

কনের এক ভাবি বলেন, ‘কাজী সাহেব ১ লাখ ২০ হাজার টাকা দেনমোহরে বিয়েটি নিবন্ধন করেন। পরে বাড়ির একটি কক্ষে তিনি বর ও কনেকে বিদায় দেওয়ার প্রস্তুতি হিসাবে দুধভাত খাইয়ে দিচ্ছিলেন। এ সময় বরপক্ষের এক তরুণ তাঁকে (কনের ভাবি) জড়িয়ে ধরেন ‘বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বাধে। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

দুই পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মারামারির ঘটনার পর কনে বরের বাড়ি যেতে রাজি হচ্ছিলেন না।পরে গ্রামের মুরুব্বিরা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক তাঁর (কনে) মতামত জানতে চান। কনে তাঁর অবস্থানে অটল থাকেন।তাই বিয়ের ঘণ্টা খানেকের মাথায় তাঁদের বিয়ে বিচ্ছেদ নিবন্ধন করানো হয়। পরে বরপক্ষের লোকজন পুলিশ প্রহরায় কনের বাড়ি ত্যাগ করে।

বরের বাবা ইদ্রিস আলী বলেন, ‘আমি ছেলের জন্য বউ আনতে গিয়েছি। মারামারি করতে নয়। বিয়ের আসরে অনেক কিছু নিয়ে তর্ক হতে পারে। সে জন্য কি বিয়ে ভেঙে দিতে হবে?’তিনি আরও বলেন, ‘আমি নিজে কনের বাড়িসহ গ্রামের বাড়ির লোকজনের কাছে ক্ষমা চেয়েছি। কনের নামে জমি লিখে দিতে চেয়েছি। কিন্তু কনের বাড়ি ও গ্রামের লোকজন উল্টো আমাদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেছে। আমাদের লোকজনকে ঘরে আটকে মারধর করেছে। পুলিশ গিয়ে আমাদের মুক্ত করেছে।’

নান্দাইল থানার ওসি মনসুর আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে মারামারির ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছিল। পরে শুনেছি দুই পক্ষের সম্মতিতে বিয়ে বিচ্ছেদ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর