,

মুন্সীগঞ্জে নারীর স্বর্ণালংকার-টাকা চুরি, গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি

news-image

নিউজ ডেস্ক।। স্বর্ণালংকার ও টাকা চুরি এবং মারধরের মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে মারধর, স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন উপজেলার টরকী গ্রামের রেহানা বেগম নামে এক নারী।

মামলার বাদী রেহানা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেন ফয়সাল মৃধা। এরপর ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।’ বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, ‘স্থানীয় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার ছয়জন আসামির মধ্যে ফয়সাল প্রধান আসামি। তবে রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। ‘ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর