,

কিমের সঙ্গে ট্রাম্পের প্রতীক্ষিত করমর্দন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকার ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পার হয়ে, কঠিন নিরাপত্তার মধ্যদিয়ে সীমান্তবর্তী উত্তর কোরিয়ার গ্রাম পানমুনজম এ প্রবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এখানেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জনং উনের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ হয়। দুই নেতা করমর্দন করেন এবং কিছুক্ষণ কথা বলেন। পরে ট্রাম্প ফিরে আসেন এবং কিম ফিরে যান। পরে উপস্থিত সংবাদমাধ্যম কর্মীদের ট্রাম্প বলেন, তিনি কিমকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

উত্তর কোরিয়ার মাটিতে পা রাখাকে ‌‘অসাধারণ অনুভূতি’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘এখানে আসতে পেরে গর্বিত বোধ করছি।’ অপরদিকে ট্রাম্পের এই পদক্ষেপকে ‘দারুন সাহসিকতা’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেছেন, ‘এই এক বিশেষ মুহূর্ত, এক ঐতিহাসিক মুহূর্ত।’ উত্তর কোরিয়ার সঙ্গে খুব শিগগিরিই আরেকটি দিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে কী না এমন একটি প্রশ্নে জবাবে ট্রাম্প বলেন, এখনই এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়। সূত্র : সিবিএস নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর