,

নওগাঁয় গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামাতপুরে শয়নকক্ষে রোপেলা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ধর্ষন করে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়ে পুলিশ।

রবিবার সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ উপজেলার পানিশাইল দিঘীর পাড়া গ্রামের আনিছুর রহমানের স্ত্রী।

নিয়ামাতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূর স্বামী চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। আর গৃহবধূ এবং তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়িতে থাকেন।

প্রতিদিনের ন্যায় গতকাল রাতে ছেলে মেয়ের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায় রোপেলা। এরপর সকালে মায়ে উঠতে দেরি হলে মেয়ে মাকে ডাকতে যায়। এসময় গৃহবধূ রোপেলাকে বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর