,

শুটিংয়ে সানির বুকে গুলি!

news-image

বিনোদন ডেস্ক : লাল টিশার্ট পরে দাঁড়িয়ে আছেন সানি লিওন। সামনে দাঁড়িয়ে সোজা গুলি চালিয়ে দিলেন এক ব্যক্তি। মুহূর্তেই লুটিয়ে পড়লেন সানি লিওন। উপস্থিত সকলে দৌঁড়ে গেলেন তার কাছে। কিন্তু সানি উঠলেন কি না, তা আর জানা গেল না। ঠিক এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে সানির সোশ্যাল ওয়ালে। নিমিশেই তা ভাইরাল।

আসলে ‘কোকোকোলা’ সিনেমার শুটিং করছিলেন সানি লিওন। তারই একটি দৃশ্য ফ্রেমবন্দি করে শেয়ার করেন। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন সানির অনুরাগীরা। সানি সুস্থ আছেন কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। পরে অবশ্য আরও একটি ভিডিও শেয়ার করেন সানি। সেখানে দেখা যায় সুস্থ আছেন তিনি।

দিন কয়েক আগে এক সাক্ষাত্কারে সানি লিওন বলেন, ‘কাজের ব্যাপারে আমি সবসময় নতুন কিছু শিখতে ও করতে পছন্দ করি। সেটাই আমাকে অভিনয়শিল্পী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে।’ তেমনিভাবে সিনেমার প্রোমোশনে নতুন কিছু করতে সবসময়ই পছন্দ করেন সানি। তার সাম্প্রতিক ভিডিও দেখে এ কথাই মনে করছেন অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর