,

মোসাদ্দেক বললেন, ভারতকে নিয়ে চিন্তার সময় নেই

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুলাই এজবাস্টনে অনুষ্ঠেয় ম্যাচে ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে যাওয়ার বিষয়ে বেশ ইতিবাচক মানসিকতাই ধারণ করছে বাংলাদেশ দল।

শনিবার (২৯ জুন) টিম হোটেলের বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত দলের এমন মনোভাবের কথা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, আমরা এখন টুর্নামেন্টের এমন এক অবস্থায় আছি যে আমি মনে করি না ভারত বা অন্য কোনো দল নিয়ে চিন্তা করার সময় আছে। অবশ্যই ভারত একটি শক্ত প্রতিপক্ষ। আমরা যে ক্রিকেট খেলছি, সেটা খেলতে পারলে ভালো একটা ফল পাবো বলেই আশা করছি।

তার আগে অবশ্য রোববার (৩০ জুন) ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচের ফলাফল বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের পরাজয় কামনা করতে টাইগাররা। একইসঙ্গে এই ম্যাচ পর্যবেক্ষণ করে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে শক্তি ও দুর্বলতার জায়গা দেখাও এখন লাল-সবুজের দলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ব্যাটিং অর্ডারে সাত নম্বর পজিশনে নিজের ব্যাট করতে নামা প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, সাত নম্বরে এসে যারা ব্যাট করে তাদের সবারই একটা চাপ থাকে। এ সময় ব্যাট করতে এসে নিজের রানের চেয়ে দলের রান বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সবাই এই পজিশনে খেলার সময় রান দ্রুত তোলার চেষ্টা করে। প্রিমিয়ার লীগ থেকে স্ট্রাইক রেট বাড়ানোসহ আমি চেষ্টাই করছি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর