,

সংসদে বাজেট পাসের প্রক্রিয়া শুরু

news-image

জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (৩০ জুন) সকাল ১০টায় সংসদের বৈঠক শুরু হয়।
দায়মুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোটগ্রহণের কার্যক্রমের মধ্যদিয়ে বাজেট পাস শুরু হয়েছে। এর আগে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রস্তাবিত বাজেটে ৫৯টি দাবির ওপর ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। সংসদের কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা দাবি প্রস্তাব করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। ৫৯টি দাবির মধ্যে চারটির ওপর সংসদে আলোচনার সিদ্ধান্ত হয়। এগুলো হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ছাঁটাই প্রস্তাব শেষে সংসদে নির্দিষ্টকরণ বিল পাস হবে। এর মধ্য দিয়েই পাস হবে ২০১৯-২০ অর্থবছরের বাজেট।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো