,

ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এই ব্যবসায়ীর

news-image

নিউজ ডেস্ক।। সিরাজগঞ্জের তাড়াশে মোবাইল ফোনে স্কুলছাত্রীর সঙ্গে প্রেম করে হোটেলে নিয়ে রাত্রী যাপনের অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মজিবর রহমান নামের (৩৮) এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলা সদরের ভাদাস গ্রামের আলহাজ আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। মামলার বরাত দিয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, তাড়াশ বাজারের গার্মেন্ট ব্যবসায়ী ও ভাদাস গ্রামের দু’সন্তানের জনক মজিবুর রহমান মাগুড়া বিনোদ ইউনিয়নের পাটগাড়িপাড়ার বাসিন্দা এবং নদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) সঙ্গে পরিচয় গোপন করে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

সম্প্রতি সে ওই স্কুলছাত্রীকে নিয়ে বগুড়া শহরের একটি আবাসিক হোটেলে রাত্রীযাপন করে এবং স্মার্টফোনে অশ্লীল ভিডিও ধারণ করে নিজের সংগ্রহে রাখে। এ অবস্থায় সে আবারও ওই স্কুলছাত্রীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। ওই স্কুলছাত্রী তাতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় মজিবর। এক পর্যায়ে স্কুলছাত্রী বিষয়টি তার অভিভাবকদের জানায়।

অভিভাবকরা শুক্রবার তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন। এরপর তাড়াশ থানার এসআই রবিউল ইসলাম ওই স্কুলছাত্রীকে দিয়ে ফাঁদ পেতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১০নং ব্রিজ এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ব্যবসায়ী মজিবরকে আটক করেন। এ বিষয়ে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র এএসপি গোলাম রহমান জানান, এ ঘটনায় তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর