,

আরও বাড়তে পারে তাপমাত্রা, তারপর বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক।। জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে, রবিবার বৃষ্টিপাত কমতে পারে, তাই তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আবার লঘুচাপ তৈরি হয়ে গেলে বৃষ্টির পরিমাণও বেড়ে যাবে।

শনিবার সন্ধ্যা ৬টা-পরবর্তী আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আগামীকাল বৃষ্টিপাত কমতে পারে, তাই তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। লঘুচাপ তৈরি হয়ে গেলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে।।
শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৩ ডিগ্রি। ঢাকাতে কোনো বৃষ্টিপাত হয়নি। রবিবার সূর্য উঠবে ভোর ৫টা ১৪ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

শনিবার পূর্বাভাসে আরও বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর