,

কয়েক ধরনের ফুলের চা যা ওজন কমায়

news-image

ডেস্ক রিপোর্ট।। যারা চা ছাড়া কিছুই বোঝেন না তাদের ওজন কমানোর রসদ সেখান থেকেই মিলতে পারে। তবে যেকোনো চা হলে চলবে না। বিশেষজ্ঞদের মতে, ফুলের চা হতে পারে একইসঙ্গে অসাধারণ স্বাদ গ্রহণ ও ওজন কমানোর মোক্ষম অস্ত্র। ফুলের চায়ের জন্যে সুপারশপে দৌড়াতে হবে না। আপনি নিজেই অতি সহজে এ জিনিস বানাতে পারেন। বেশ কয়েক ধরনের ফুলের কথা বলেছেন বিজ্ঞানীরা। এগুলো পুরোপুরি ফোটার পর পাঁপড়িগুলো সংগ্রহ করতে হবে। ভালোমতো ধুয়ে ফুটন্ত পানিতে দিলেই ফুলের চা হয়ে যাবে। এখানে জেনে নিন এদের কথা। প্রতিটি চা-ই ওজন কমানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঙ্গে আরো অনেক উপকার মিলবে।

গোলাপের চা : এর স্বাদ খুবই ভালো। মেয়েদের পিরিয়ড সংক্রান্ত ব্যথা নিরাময়ে উপকারী। এতে আরো আছে ভিটাইমিন সি, যা কিনা ঠাণ্ডা-সর্দি সারাই করে। আবার ত্বক ও চুলের যত্ন নেয়। হজমের বিভিন্ন সমস্যা দূর করে। মানসিক চাপ দূরে রাখে। সেইসঙ্গে মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করে।

ল্যাভেন্ডার : এই ফুল বেশ পরিচিত। খুঁজলে মিলেও যায়। এই চায়ের চা হজমে উপকারী। খিঁচুনি এবং সংশ্লিষ্ট রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চন্দ্রমল্লিকা : আমাদের দেশে পরিচিত ফুল। এতে আছে বি ক্যারোটিন, যা কিনা যকৃতে পৌঁছে ভিটামিন এ-তে পরিণত হয়। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। চেহারায় বয়সের ভাব আসতে দেয় না। শরীরকে শীতল করে। জ্বর ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

জুঁই : আরেকটি পরিচিত ফুল। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়াবেটিস দূরে রাখে। হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস করে। প্রাকৃতিকভাবেই পেশির ব্যথা নিরাময়ের গুণ রয়েছে এর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর