,

ব্রাজিলের ‘বিপজ্জনক’, খেলোয়াড়কে নিয়ে ছক আর্জেন্টিনা কোচের

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে প্রথম ম্যাচে হার, দ্বিতীয়টিতে ড্র ও তৃতীয় ম্যাচে জয়। এই ছিল কোপা আমেরিকায় আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল যাত্রা। শেষ আটে নেমে ভেনিজুয়েলার বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। সেমি-ফাইনালে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির প্রতিপক্ষ ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে আগে সেলেসাওদের সবচেয়ে ‘বিপজ্জনক’ খেলোয়াড় চিহ্নিত করে ফেলেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

ভেনিজুয়েলার বিপক্ষে জয় তুলে নেয়ার পর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ নিয়ে আলবিসেলেস্তে কোচ কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

স্কালোনি বলেন, আমরা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। যদিও আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী। আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী আগে বাড়ছি। এটিই তাদের ( ব্রাজিল) জন্য পথটা কঠিন করে দেবে। এটা একটা চমৎকার ম্যাচ হবে। অবশ্যই ম্যাচটি জয়ের জন্যই মাঠে নামব আমরা।

দলটির সবচেয়ে বড় তারকা নেইমার ইনজুরির কারণে রয়েছেন মাঠের বাইরে। তার অনুপস্থিতিতে দলের হাল ধরেছেন এভারটন সোয়ারেস। ব্রাজিলিয়ান লিগের ক্লাব গ্রিমিওর হয়ে খেলা এই তরুণ স্ট্রাইকার চার ম্যাচে দুই গোল করেছেন। ২৩ বছর বয়সী এই এভারটন গোল করিয়েছেন একটি। আর তার দিকেই বাড়তি নজর রয়েছে আর্জেন্টাইনদের।

এভারটনকে নিয়ে স্কালোনি বলেন, এখন ব্রাজিল দলে এভারটন রয়েছেন। অভিষেকের পর থেকেই নিজের সেরাটা উপহার দিচ্ছেন তিনি। এভারটনকে নিয়েই বাড়তি পরিকল্পনা করে এগুচ্ছি আমরা।
আগামী ৩ জুলাই বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচের বিজয়ীরাই পৌঁছে যাবে ৭ জুলাই হতে চলা ফাইনালে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর