,

আত্রাইয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

news-image

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার সাহেবগঞ্জ ব্রিজ সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়াগাছি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩২) ও একই উপজেলার আজমতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইনতাজ হোসেন (২৩)।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শনিবার দুপুর ৩টার দিকে সেলিম ও ইনতাজ হোসেন নামে দুই মাদক ব্যবসায়ী মটরসাইকেল যোগে ফেনসিডিলের একটি চালান নিয়ে আত্রাইয়ের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুতসোম সরকার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেলিম ও ইনতাজ হোসেনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা হিরোগ্লামা মটরসাইকেলের টাংকির ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

তিনি আরো জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর