,

রংপুরে সাড়ে ১৪ লাখ টাকার বিদেশী মদ ও বিয়ার উদ্ধার : আটক-১

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরে ১৪ লাখ ৫২ হাজার টাকার বিদেশী মদ ও বিয়ারসহ রেশমা বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্টোপলিটন পুলিশ। শনিবার সকালে নগরীর জুম্মাপাড়া এলাকার একটি ভাড়াবাসা থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি রংপুর মেট্টোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ নিশ্চিত করেছেন। আটককৃত রেশমা বেগম নগরীর ধাপ সাতগড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী বলে জানা যায়।

ওসি আব্দুর রশিদ জানান, রেশমার বাড়ি ধাপ সাতগড়ায় হলেও নগরীর জুম্মাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত তিনটার দিকে তার ভাড়া বাসায় অভিযান শুরু করে আজ শনিবার সকাল আটটার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় প্রায় চৌদ্দ লাখ বায়ান্ন হাজার টাকার বিদেশী মদ, বিয়ারসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং রেশমা বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর