মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবায় নারী উদ্যোক্তা জীবন নাহার

news-image

শাহনাজ পারভীন, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম জেলাধীন রৌমারী উপজেলার মোছা. জীবন নাহার(বি,এ অর্নাস, এম,এ) এমনই একজন নারী যিনি একজন সফল উদ্যোক্তা। তিনি নিজের পরিশ্রম এবং এগিয়ে যাওয়ার প্রত্যয়। পথে পথে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে জীবন নাহার কে, তবে কখনোই দমে যাননি তিনি। নিজের মেধা, মননশীলতা, কর্মনিষ্ঠা এবং একাগ্র প্রচেষ্টার মাধ্যমে প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি।

মোছা. জীবন নাহার বলেন, কুড়িগ্রাম জেলার সাথে ব্রহ্মপুত্র নদ দ্বারা যোগাযোগ পূর্ব পাড় রৌমারী উপজেলা অতিদরিদ্র মানুষের স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে ২০১৩ইং সালের জানুয়ারি মাসে রৌমারী ক্লিনিকের কার্যক্রম শুরু করি। বর্তমানে খুব বেশি না হলেও অল্প সময়ের মধ্যে অনেক ভালো পর্যায়ে যেতে পেরেছি। দিন দিন সেবার পরিসর বাড়ছে। বর্তমানে আমি অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী।

তাছাড়া অনেকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছি। রৌমারী ক্লিনিকে কর্মরত আছেন, দুইজন টেকনিশিয়ান, দুইজন নার্স, দুইজন রিসিফ মেনো লিস্ট, দুই জন আয়া, তিনজন নাইড গার্ড। রৌমারী ক্লিনিকে যন্ত্রসূমহ ডিজিটাল আলট্রা মেশিন, ডিজিটাল এক্স-রে মেশিন, হরমোন মেশিন, এ্যানাইজার মেশিন, ই, সি, জি মেশিন, সেলকাউন্ডার মেশিন, বোলাইজার মেশিন। সেবাসূমহ সকল প্রকার রক্তের পরিক্ষা, সার্বিক চিকিৎসা ব্যাবস্থা, সুসজিত প্যাথোলজী, দক্ষ টেকনিশিয়ান। এছাড়ও রয়েছে সুসজ্জিত ওটি। রেগী সেবা দেবার জন্য সবসময় ডাক্তারের ব্যাবস্থা, অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থ্য যা রোগীর বিভিন্ন প্রকার সমস্যা সমাধান করেন, হাসপাতালের সকল ডাক্তার আমাদের চিকিৎসা ব্যাবস্থাপনার উপর সন্তষ্ঠু। বর্তমানে ক্লিনিকে প্রায় ৫০ লাখ টাকা বিনিয়োগ আছে। অর্থ উপার্জন নয় ,সেবাদেওয়াই ক্লিনিকের মূল উদ্দেশ্য ।

তিনি আরও বলেন, প্রতিটি কাজে আমার স্বামী আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সব সময় তিনি আমার পাশে থেকে সাহস জুগিয়েছেন। তার সহযোগিতায় আজ আমি এই জায়গায় আসতে পেরেছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হিরো আলামিন বলেন, ব্রহ্মপুত্র নদদ্বরা যোগাযোগ বিচ্ছিন্ন পূর্বপাড়া চরাঞ্চলে মানুষে স্বাস্থ্য সেবার সু-ব্যবস্থা করা জন্য জীবন নাহার একজন নারী হয়ে রৌমারী ক্লিনিক প্রতিষ্ঠিত করেছে। এই ঝুঁকিপূর্ণ পেশায় সে নারী হিসাবে সফল। বাংলাদেশ সরকার ঘোষিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন এই নারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বিশ্বাস বলেন, আমি একজন ডাক্তার হিসাবে বলতে পারি যোগাযোগ বিচ্ছিন্ন নদী ভাঙ্গন এলাকার অতিদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে রৌমারী ক্লিনিকে স্বল্পমূল্যে ডিজিটাল মেশিনে পরিক্ষা নিরিক্ষা ব্যবস্থা আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. মোমেনুল ইসলাম বলেন, রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নদী পথে জেলাশহর কুড়িগ্রামে যেতে হতো। রৌমারী ক্লিনিক প্রতিষ্ঠিত হওয়ায় পর থেকে এখানে অত্যাধনিক মেশিনে মাধ্যমে স্বল্পখরচে পরীক্ষা-নিরীক্ষা হয়। রৌমারী ক্লিনিকের পরিচালক জীবন নাহার স্বাস্থ্য খাতে চরাঞ্চলে অতুলীয় ভূমিকা রেখে চলছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাবন কুমার সরকার বলেন, সে একজন নারী হিসাবে স্বাস্থ্যসেবামত ঝুঁকিপূর্ণ পেশা ব্যবসা করে স্বর্নিভরতার অর্জন করেছে। চরাঞ্চলে স্বাস্থ্য খাতে অগ্রণী ভূমিকা পালন করছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক