,

সেমিফাইনাল নয়, বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে বললেন আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্কঃ সেমিফাইনালের দৌড়ে সমানতালে লড়ছে বাংলাদেশ-পাকিস্তান। সমান সংখ্যক ম্যাচ খেলে দুই দলের পয়েন্টও সমান (৭)। খেলাও বাকি দুটি করে। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের সেমিতে যেতে হলে দুই দলেরই শেষ দুটি ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প নেই। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের এখন সেমিফাইনালে কোয়ালিফাইয়ের চিন্তা না করে কীভাবে বাকি দুই বাধা (বাংলাদেশ ও আফগানিস্তান) অতিক্রম করবে, এই চিন্তা করা উচিৎ।’ বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমার মতে, দল হিসেবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। দারুণ পারফরম্যান্স করছে বিশ্বকাপের মঞ্চেও। দুই দলের মুখোমুখি লড়াইয়ে তারা পাকিস্তানকে কঠিন সময় এনে দিতে পারে।’

পাকিস্তান আজ মুখোমুখি আফগানিস্তানের। এই ম্যাচে যদি আফগানদের বিপক্ষে পাকিস্তান জিতে মাঠ ছাড়ে, তাহলে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে পড়ে যাবে। টাইগাররা পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে পাঁচ জুলাই। এর আগে দুই জুলাই ভারতের বিপক্ষে খেলতে নামবেন মাশরাফীরা। কোহলিদের হারাতে পারলে পাকিস্তানের সঙ্গে ম্যাচ রূপ নিবে কঠিন মহারণে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর