,

সন্তানদের বাঁচাতে ধর্ষিত হলেন মা!

news-image

জামালপুরের বকশীগঞ্জে দুই শিশু সন্তানের গলায় ধারালো ছুরি ধরে মাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার (২৭ জুন) এ ঘটনা ঘটে। আজ শনিবার (২৯ জুন) থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা নিজেই এ মামলার বাদি।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকায় হতদরিদ্র রিকশা চালকের স্ত্রী তার দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। ওই রিকশা চালক ঢাকায় রিকশা চালায়। তিনি বাড়িতে না থাকায় গত বৃহস্পতিবার (২৭ জুন) ভোর চারটার দিকে চরকাউরিয়া সীমারপাড় গ্রামের জামাল মিয়া (৩০) ওই নারীর ঘরে ঢুকে তার দুই শিশু সন্তানের গলায় ছুরি ধরে। পরে ওই নারীকে ধর্ষণ করে জামাল মিয়া। এ সময় ওই নারীর ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়ির মালিক মিষ্টার আলী এগিয়ে এলে জামাল পালিয়ে যায়।

আজ শনিবার দুপুরে নির্যাতিতা ওই নারী বাদী হয়ে জামাল মিয়াকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম জানান, আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর