,

পার্টির নামে দেহ ব্যবসা, ৭ বলিউড অভিনেত্রী আটক!

news-image

ভারতের মুম্বইয়ের কাছে আলিবাগে হানা দিয়ে দেহ ব্যবসা চক্র ফাঁস করল পুলিশ। চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একাধিক ব্যক্তিকে।একইসঙ্গে গ্রেফতার হয়েছেন সাত অভিনেত্রী। এরা প্রত্যেকেই বলিউড মুভি বা ছোট পর্দায় অভিয়ন করেন বলে জানা গেছে। যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।গোপন সূত্রে রায়গড় জেলার আলিবাগে এই দেহ ব্যবসা চক্র বা সেক্স র‌্যাকেটের খোঁজ পায় মহারাষ্ট্র পুলিশ। সেইমতো জানানো হয় রায়গড় জেলার পুলিশকে।

জানা যায়, আলিবাগের বিলাসবহুল বাড়িগুলিতে চলে রেভ-পার্টি। সেখানেই আসর বসে এই দেহ ব্যবসার। যাতে সামিল হন বলিউড ছবিতে দেখা যাওয়া দ্বিতীয়-তৃতীয় সারির অভিনেত্রীরাও। এমনকী মাদক ব্যবসারও খবর পেয়েছিল পুলিশ।পরে দুটি বিলাসবহুল বাংলো চিহ্নিত করে নিরাপত্তারক্ষীদের জেরা করে পুলিশ। নির্দিষ্ট খবর পেয়ে দুই দালালের মোবাইল ফোন নাম্বার জোগাড় সংগ্রহ করা হয়। পরিচয় পাল্টে দালালদের সঙ্গে যোগাযোগ করেন পুলিশের স্থানীয় কর্মকর্তারা।

নির্ধারিত সময়ে আলিগড়ের দুই বাংলোতে বলিউডের অভিনেত্রীদের সঙ্গে রাত কাটানোর ব্যবস্থা করা হবে বলে জানান দালাল।দালালের এমন আশ্বাসের পর অপেক্ষা শুরু করে পুলিশ। পরে অভিনেত্রীরা সেখানে এসে ছদ্মবেশে থাকা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পার্টিতে যোগ দেয়। পরে দালাল-সহ ওই সাত অভিনেত্রীকে গ্রেফতার করে পুলিশ।পার্টিতে মাদক বিক্রির অভিযোগে আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ২৮ গ্রাম কোকেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর