,

হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প

news-image

হুয়াওয়ের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্রোনাল্ড ট্রাম্প। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে পারবে। আজ শনিবার জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষক সম্মেলনে এমন ঘোষণা দেন ট্রাম্প।

ব্লুমবার্গ ও সিএনএন এর খবরে বলা হয়, ট্রাম্পের কাছ থেকে এমন ঘোষণা আসার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাইডলাইনে একান্ত বৈঠকে মিলিত হন ট্রাম্প। বৈঠকে হুয়াওয়ের সম্পর্কে কার্যকরী আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, তার সঙ্গে চীনের প্রেসিডেন্টের ‘চমৎকার’ সম্পর্ক রয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি যেমন হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে, তেমনি হুয়াওয়ে যুক্তরাষ্ট্র থেকে সব পণ্য কিনতে পারবে।

গুগল, ইউটিউবের মতো মার্কিন কোম্পানি হুয়াওয়ের সঙ্গে আর ব্যবসা করতে পারবে না-এই মর্মে গত মাসে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে সম্ভাব্য বিপদ জেনে তা আবার তিন মাসের জন্য স্থগিত করে নেয়। তবে তারপরও কিছু মার্কিন কোম্পানি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর