,

ডিজিটাল সনদ পাচ্ছেন সব মুক্তিযোদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব মুক্তিযোদ্ধা পাচ্ছেন ডিজিটাল সনদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অচিরেই সারা দেশে একদিনে সব মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ দেয়া হবে।

শনিবার (২৯ জুন) সকালে সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সরকারি দলের সংরক্ষিত সংসদ সদস্য হাবিবা রহমান খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের ডিজিটাইজেশন করা ডাটাবেজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডাটা সেন্টারে সংরক্ষিত আছে। ডাটাবেজে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, সাময়িক সনদসহ বিভিন্ন ধরনের গেজেট ডিজিটাইজেশন করা তথ্য সংরক্ষিত রয়েছে। যা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বাতায়নে রয়েছে। দেশের বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট বা পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের অনুকূলে ডিজিটাল সনদ দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অচিরেই সারাদেশে একদিনে একযোগে মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ দেয়া হবে।

সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন এমন ৩ হাজার ১০৭ জনের গেজেট ও সনদ এরই মধ্যে বাতিল করা হয়েছে। গত ১০ বছরে বাদ পড়া মুক্তিযোদ্ধা ক্যাটাগরি অনুযায়ী অর্থাৎ বেসামরিক গেজেট, নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা), মুজিবনগর সরকারের কর্মচারী, চিকিৎসা সেবা দানকারী মেডিকেল টিম, শব্দ সৈনিক, শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মোট ৪ হাজার ১৮৮ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্তির জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ