,

পাকিস্তানের সেমির পথে বাধা আফগানিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : লিডসে আজ সেমিফাইনাল ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডকে পরপর হারিয়ে সেমির আশা জাগিয়ে তোলা পাকিস্তান আজ জয় তুলে নিয়ে নিজেদের কাজ সেরে রাখছে চাইছে। যদিও তাদের সেই পথে কাটা ছড়িয়ে দিয়ে এবারের আসরে নিজেদের প্রথম জয়ের মুখ দেখতে মরিয়া ভারতকে প্রায় হারিয়ে দিতে বসা আফগানিস্তান।

শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলাটি শুরু হবে। বিটিভি, গাজী টিভি, মাছরাঙা, স্টার স্পোর্টস ওয়ান ও স্টার স্পোর্টস টু খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

বিশ্বমঞ্চ থেকে অন্তত একটা ম্যাচে জয় নিয়ে ফেরার টার্গেট আফগানদের, পাকিস্তানের মতো দলকে হারাতে পারলেই জয়ের আনন্দটা দ্বিগুণ হবে গুলবাদিন নাইব, রশিদ খানদের। বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্মআপ ম্যাচে আফগানদের কাছে ৩ উইকেটে হেরেছিল পাকিস্তান। আসরে সবচেয়ে কম অভিজ্ঞ আফগানরা জয়ের এই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চাইবে আজ।

যদিও বিষয়টা মোটেও সোজা হবে না। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো বল করছেন মোহাম্মদ আমির। বিশ্বকাপের শুরুতে ব্যাটিং নড়বড়ে থাকলেও এখন তা অনেক মজবুত দেখাচ্ছে।

যাদের দিকে থাকবে আলাদা নজর:

মুজিব উর রহমান (আফগানিস্তান) : বয়স মাত্র ১৮, কিন্তু গত কয়েকটা ম্যাচে তাকে সামলাতে শুরুর দিকের ব্যাটসম্যানদের রীতিমতো বেগ পেতে হয়েছে। গত বছর এশিয়া কাপে ৩৩ রানে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে প্রায় হারিয়ে দিয়েছিলেন তিনি। অসমাপ্ত কাজ এবার তিনি শেষ করতে চাইবেন।

হারিস সোহেল (পাকিস্তান) : দলে এসে পাকিস্তানের ছন্নছাড়া ব্যাটিংয়ের হাল ধরেছেন সোহেল। গত দুই ম্যাচে ৮৯ আর ৬৮ করে তিনি ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছেন। আজও তিনি চাইবেন একটা ম্যাচ জেতানো ইনিংস খেলতে।

পিচ ও কন্ডিশন

শুকনো উইকেটে পরের দিকে স্পিন ধরতে পারে। তাই দুই দলই টসে জিতে আগে ব্যাট করতে চাইবে এবং স্কোরবোর্ডে বড় সংগ্রহ গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করবে। দক্ষিণ-পূর্বদিক থেকে বাতাস বয়ে যাবে। সারাদিনই রোদ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

সম্ভাব্য একাদশ :

আফগানিস্তান : গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলী খিল (উইকটরক্ষক), রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান

পাকিস্তান : ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক,উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর