,

কোপা আমেরিকা : কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে চিলি

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি।

শনিবার (২৯ জুন) বাংলাদেশ সময় ভোরে সাও পাওলোতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় টাইব্রেকারে গড়ায়।

কলম্বিয়ার জেমস রদ্রিগেজ প্রথম স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন। পরের কিকে আর্তুরো ভিদাল গোল করে চিলিকে সমতায় আনেন। টানা ৪ স্পট কিকেই দুই দল গোল আদায় করে।

পঞ্চম স্পট কিকে কলম্বিয়ার উইলিয়াম তেসিলো পোস্টের বাঁ প্রান্ত ঘেঁষে কিক নিলেও তা সামান্যর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ভুল করেননি আলেক্সিস সানচেজ। তার নেয়া ডান পায়ের শট জালে প্রবেশ করা মাত্র জয়ের আনন্দে ভেসে যায় টানা দুইবারের চ্যাম্পিয়নরা।

রোববার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় সালভাদরে উরুগুয়ে ও পেরুর মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনাল খেলবে চিলি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর