,

ভারতে দেয়াল ধসে নিহত ১৫

news-image

ডেস্ক রিপোর্ট।। ভারতের পুনে শহরে এক হাউজিং সোসাইটির দেয়াল ভেঙে পড়ার ঘটনায় চার শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরে তিনজন। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক এবং শ্রমিকদের সন্তান। ভারী বর্ষণের কারণে শুক্রবার মধ্যরাতে ওই দেয়ালটি ধসে পড়ে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কোন্দহাওয়া এলাকার তালাব মসজিদের কাছে নির্মাণাধীন ওই হাউজিংয়ে কর্মরত শ্রমিকদের জন্য অস্থায়ীভাবে নির্মিত আবাসনে ওই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সারাদিন পুনে শহরে বৃষ্টি হয়েছিলো। আর অতি বৃষ্টির কারণে স্থানীয় সময় রাত ১টার দিকে নির্মাণাধীন ওই হাউজিংয়ের প্রাচীরটি ধসে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল ও জাতীয় দুর্যোগ বিভাগের কর্মীরা। তারা শনিবার সকাল ৭টা পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করতে পেরেছেন। এদের মধ্যে চারজনই শিশু। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরো তিনজনকে। তাদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে আর কেউ আটকে নেই বলেও জানা গেছে।

এই দুর্ঘটনা সম্পর্কে পুনের ডিস্ট্রিক কালেক্টর নভালকিশোর রাম বলেন, নিহতদের মরদহে সনাক্ত করার কাজ সম্পন্ন হয়েছে এবং তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় নিহতদের বেশিরভাগ শ্রমিকের বাড়ি বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যে। তিনি এই দুর্ঘটনার জন্য নির্মাণ কোম্পানির দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলাকে দায়ী করেছেন। এ ঘটনায় ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও ওই ডিস্ট্রিক কালেক্টর জানিয়েছেন। উৎস: হিন্দুস্তান টাইমস/ ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর