,

রিফাত হত্যা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : দেশে আইনের শাসনের অভাবেই রিফাত হত্যার মতো ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বরগুনার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করার কারণে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারণেই এসব ঘটনা ঘটছে।

তিনি বলেন, অপরাধী যদি শাস্তি না পায় এবং দলীয় কারণে তারা যদি মুক্ত হয়ে যায়, তাহলে অপরাধ করার প্রবণতা আরও বেড়ে যায়। সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটে।

বিএনপি মহাসচিব বলেন, এসব হত্যাকাণ্ড বেড়েছে, যেহেতু দেশে আইনের শাসন নেই, যেহেতু জবাবদিহিমূলক কোনো সরকার নেই, যেহেতু জনগণ এই সরকারকে নির্বাচিত করেনি, পার্লামেন্টে জনগণের কোনো প্রতিনিধি নেই, সে কারণে এসব ঘটনা ঘটছে।

এদিকে এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদের ‘জাতীয় মুক্তি মঞ্চে’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ স্বাধীনতা আছে যেকোনো ধরনের উদ্যোগ গ্রহণ ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার। আমরা গণতন্ত্রের জন্য ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্যে যে কোনো উদ্যোগকে স্বাগত জানাই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর