,

সাইফউদ্দিন স্টার্ককে ছাড়িয়ে গেলেন

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশ দলের এই উঠতি ক্রিকেটার ইংল্যান্ডের অপরিচিত উইকেটে একের পর এক ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলছেন।

এবারের বিশ্বকাপে ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের বিপদে ফেলা বোলারদের তালিকায় শীর্ষ দুইয়ে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। পাঁচ ম্যাচে ৩৬টি ইয়র্কার দিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি তুল্য পেসার লাসিথ মালিঙ্গা। সমান ম্যাচে ২৫টি ইয়র্কার দিয়ে মালিঙ্গার ঠিক পরেই আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

আর সাত ম্যাচে ২৪টি ইয়র্কার দিয়ে সেরা তিনে আছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিসেল স্টার্ক। পাঁচ ম্যাচে ১৯টি ইয়র্কার দিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান পেসার মার্কু স্টইনিস। নিউজিল্যান্ডের তারকা পেসার লুকি ফার্গুনসন ছয় ম্যাচে দিয়েছেন ১৮টি ইয়র্কার। পাঁচ ম্যাচে ১৮টি ইয়র্কার দিয়েছেন ভারতের বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার জসপ্রিত বুমরাহ।

তবে চলতি বিশ্বকাপে উইকেট শিকারে সবার ওপরে আছেন মিসেল স্টার্ক। অস্ট্রেলিয়ান এ পেসার সাত ম্যাচে ১৯ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন। ছয় ম্যাচে ১৬ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে পাকিস্তানের মোহাম্মদ আমির। সাত ম্যাচে ১৬ উইকেট শিকার করে তিনে আছেন ইংল্যান্ডের তরুণ পেসার জফরা আর্চার।

আর ছয় ম্যাচে ১৫ উইকেট শিকার করে চারে নিউজিল্যান্ডের লুকি ফার্গুনসন। আর পাঁচ ম্যাচে ১০ উইকেট শিকার করে এই তালিয়কায় ১০ নম্বর আছেন সাইফউদ্দিন। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১০ উইকেট শিকার করে ১১ নম্বরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর