,

রংপুরে বজ্রপাতে দুই বন্ধুর মৃত্যু : আহত ৭

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে বজ্রপাতে তিন বন্ধুর মধ্যে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এক বন্ধু ভাগ্যক্রমে বেঁচে রয়েছে। বজ্রপাতের ঘটনায় ৪ জন নারীসহ ৭জন আহতের ঘটনা ঘটেছে।

পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার সয়ার ইউনিয়নের বালাপুর গ্রামের হাসান আলীর পুত্র আশেক রহমান (২০) পার্শ্ববতী শাইলপুকুর গ্রামের অহিদুল ইসলাম (২৮) ও চরকডাঙ্গা গ্রামের হাসেম আলীর পুত্র আতাউর রহমান (১৮) এই তিন বন্ধু মিলে গত বৃহস্পতিবার রাতে ওই এলাকার অবস্থিত একটি আম বাগান লিজ (ডাক দিয়ে নেয়া) হিসাবে নেন। ঘটনারদিন তারা আম বাগানে অবস্থান করছিলেন।

এ সময় বজ্রপাতে আশেক রহমান ঘটনাস্থানে মারা গেলে অপর দুই বন্ধু অহিদুল ও আতাউর রহমানকে পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত ৯টার দিকে অহিদুলের অবস্থা অশাংখাজনক হওয়ার হাসপাতালের কত্যবরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রহিদুল চিকিৎসা অবস্থায় রাত ১২টার সময় মারা যায়। এদিকে বজ্রপাতে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট গ্রামের মোশারফের স্ত্রী সোহাগী বেগম (৩৫), কাজীপাড়া গ্রামের রহমানের স্ত্রী মিনারা বেগম (২৮), বালাপুর গ্রামের হাসান আলীর পুত্র রাশেদ আলী (১৮)আলমপুর ইউনিয়নের আজিজুল ইসলামের স্ত্রী লিপা আক্তার (২৫), ভুল্লাপাড়া গ্রামের জগোমহনের স্ত্রী গীতা রানী (৪৩), কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কান্দু মিয়ার পুত্র হামু হাসান (৩৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কত্যবরত চিকিৎসক মোস্তাক আহামেদ। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী দুই বন্ধুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর