,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১, আহত ২

news-image

সাইফুর রহমান বিজয় : কুমিল্লাহ-সিলেট মমহাসড়কে আজ শুক্রবার সকাল নয়টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদরের রাধিকা এলাকায় ট্রাক-অটোরিক্সা মুখামুখি হয়ে এই দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই নিহত হন নিতাই দাস নামে এক ব্যক্তি।নিহতের এক আত্মীয়ের কাছ থেকে জানা যায়,নিহত নিতাই দাস,প্রতিদিনই মাছ বিক্রির জন্য জেলা শহর ও অন্যন্য বাজারে মাছ নিয়ে যেতেন। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামে। এ ছাড়া আরো দুই জন আহত হন,তারা হলেন, আজম ভূঁইয়া ও মাসুম মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, বাসুদেব থেকে মাছ বোঝাই ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে জেলা শহরে যাচ্ছিলেন নিতাই। অটোরিকশাটি রাধিকা এলাকায় এলে বিপরীতগামী একটি পণ্যবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী নিতাই। এতে আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর