,

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে স্বামীকে কুপিয়ে জখম

news-image

নারায়ণগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রকাশ্যে শাহীন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে বন্দর থানার বক্তারকান্দি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় এর আগে স্থানীয় সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদের বিরুদ্ধে মামলা করেছিলেন শাহীন। মামলার জের ধরে শুক্রবার বল্টু আমজাদ শাহীনের সামনে তার স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করে শাহীন।

এ সময় আমজাদ তার ছেলে আপন, হৃদয় ও ভাতিজা আকাশকে ফোন করে অস্ত্র নিয়ে আসতে বলে। তারা ঘটনাস্থলে পৌঁছেই শাহীনের উপর হামলা করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় শাহীন দৌড়ে একটি মুদি দোকানে ঢুকলে সেখানে গিয়েও হামলা চালায় তারা। আহত শাহিনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে গুরুতর আহত শাহীন জানান, বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বল্টু আমজাদ বেশ কিছুদিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। এর আগে অনৈতিক প্রস্তাবে আমার স্ত্রী রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আমজাদ। এ ব্যাপারে থানায় মামলা করি। শুক্রবার আমার স্ত্রীকে পুনরায় আপত্তিকর মন্তব্য করলে আমি প্রতিবাদ করি। এ সময় আমজাদ ফোন করে ধারালো অস্ত্রশস্ত্রসহ সহযোগীদের ডেকে এনে জনসম্মুখে আমাকে কুপিয়ে আহত করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শাহিনকে মারধর ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সূত্রঃ দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর