,

৪ দিনে চার শিশুকে ধর্ষণ করলেন বাবার বয়সী জসিম

news-image

জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর টঙ্গীতে চার শিশুকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম জসিম উদ্দিন (৫৫)। জসিম উদ্দিন বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। তিনি বনমালা টেকপাড়া এলাকায় মুদির দোকান করেন।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন জানান, ধর্ষক জসিম উদ্দিন বৃহস্পতিবার বিকেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা তাকে বনমালা এলাকা থেকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণকারী জসিম জানায়, মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে চার শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। বৃহস্পতিবার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে বনমালা থেকে আটক করে পুলিশে খবর দেয়। ধর্ষিত শিশুদের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর