,

প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলের মুখে রেস্টুরেন্টের নারী কর্মচারীর থুতু!

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুতু দিয়েছেন এক রেস্টুরেন্টের নারী কর্মচারী । এ ঘটনায় ওই নারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরের এক অভিজাত রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এরিক ট্রাম্প। মূলত এটি ছিল তার ব্যবসাসংক্রান্ত ডিনার। এ সময় ওই রেস্টুরেন্টের এক নারী কর্মী হঠাৎ করেই এরিকের মুখে থুতু ছোড়েন। এ ঘটনায় হতবাক হয়ে যান উপস্থিত সবাই। এরিক বলেন, যে ব্যক্তি এ ধরনের আচরণ করেন, বোঝা যায় তার আবেগ প্রকাশে সমস্যা আছে।

তবে কী কারণে ওই নারী এমন আচরণ করেছেন তা জানা যায়নি। এ সম্পর্কে ওই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলেছে,‘আমরা এখনো ওই কর্মচারীর সঙ্গে কথা বলেতে পারিনি। তবে এরই মধ্যে আমাদের মানবসম্পদ বিভাগ ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে।’

শিকাগো পুলিশ প্রধান এক টুইট বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনা পর্যালোচনা করে দেখেছে। তবে ট্রাম্প অর্গানাইজেশন শিকাগো ট্রিবিউনকে জানিয়েছে, কর্তৃপক্ষ ওই নারীকে কারাগারে পাঠিয়েছিলো। তবে এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের পরিবারের লোকজনের সঙ্গে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র সারা স্যান্ডার্সকে রাজনৈতিক মতাদর্শের কারণে একটি রেস্টুরেন্ট থেকে বের করে দেয়া হয়েছিল। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর