শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মাস পর দেশে যাচ্ছে ইমরানের মরদেহ

news-image

দীর্ঘ এগারো মাস পর অবশেষে মাল্টা থেকে বাংলাদেশে নিজ পরিবারের কাছে যাচ্ছে ইমরান খানের মরদেহ। মাল্টা প্রবাসীদের সহযোগিতায় দেশটির মর্গ ইমরানের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

আগামীকাল শনিবার মাল্টা থেকে লাশবাহী বিমানে করে ইমরান খানের মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানান মাল্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার ফজলু। এর আগে আগামীকাল শুক্রবার সকাল ১১ টায় মাল্টার পাওলা জামে মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩ টায় তার মরদেহ বিমানে তোলা হবে।

তরুণ যুবক ইমরান খান ওরফে সুজন চোখে রঙিন স্বপ্ন নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে ছিলেন। সেখানে গিয়ে ভালো আয় রোজগারের মাধ্যমে পরিবারের হাল ফেরাতে এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন তার পূরণের আগেই থেমে গিয়েছিলেন তিনি। দালালের প্রলোভনে পড়ে অবশেষে লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে।

শরিয়তপুর জেলার এই যুবক ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রচণ্ড তৃষ্ণায় নৌকায় তার মৃত্যু হয়। তার সঙ্গে মারা যান আরও অনেকে। পরে তার লাশ রাখা হয় মাল্টার সরকারি মর্গে।

ইউরোপ পাড়ি দিতে গিয়ে দীর্ঘদিন পরিবারের লোকজন যখন তার কোনো সন্ধান পাচ্ছিলেন না, তখন তারা ধরেই নিয়েছিলেন ইমরান আর বেঁচে নেই। কিন্তু প্রায় আট মাস পরে যখন তার মৃত্যুর খবর পায় তার পরিবার কিন্তু অতিরিক্ত খরচের কারণে ইমরানের মরদেহ দেশে নিতে পারছিলেন না তার পরিবার।

ইমরানের পরিবার জানান, ২০১৮ সালের শুরুর দিকে দালালের মাধ্যমে ইউরোপের উদ্দেশ্যে প্রথমে লিবিয়ায় যান ইমরান খান। সেখানে আট মাস থেকে ১৬ আগস্ট ছোট একটি নৌকায় করে ৮৪ জন অভিবাসী ইউরোপের উদ্দেশে পাড়ি জমান। কিন্তু পথিমধ্যে তাদের ইঞ্জিনচালিত নৌকার তেল ফুরিয়ে যায়। সেইসঙ্গে ফুরিয়ে যায় খাবার পানিও। নৌকায় দুদিন থাকার পর প্রচণ্ড খাদ্য সংকট আর পানির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অন্যদের মতো ইমরানও তৃষ্ণায় অসুস্থ হয়ে পড়ে এবং একসময় নৌকাতেই মারা যায় সে। তাদের বহনকারী নৌকাটি ভাসতে ভাসতে মাল্টায় উপকূলে পৌঁছালে অসুস্থ অবস্থায় দেশটির কোস্টগার্ড কয়েকজনকে উদ্ধার করে।

পরবর্তীতে ইমরানের লাশটি আনা ব্যয়বহুল জেনে স্বজনরা লাশটি দেশে নিতে অনীহা প্রকাশ করেন। অবশেষে মাল্টা প্রবাসীদের সহযোগিতায় তার মরদেহটি দেশে ফেরত আসছে।

মাল্টা প্রবাসী বাঙালিরা জানান, ইমরানের লাশ দ্রুতই দেশে আনা সম্ভব হতো। কিন্তু দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। ফলে সেখান থেকে যে কারও লাশ পাঠানো জটিল প্রক্রিয়া। মাল্টায় বাংলাদেশিদের সব কার্যক্রম হয় গ্রিস থেকে।

ইমরানের বাবা আবুল মান্নানের দাবি করেন, যারা তার ছেলেকে প্রলোভন দেখিয়ে ইউরোপ পাঠানোর নাম করে নৌকায় তুলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা