,

নোয়াখালীতে বিয়ে করতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিক আটক!

news-image

নোয়াখালী প্রতিনিধিঃ বিয়ে করার কথা বলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৭ বছরের এক কিশোরীকে পাশের উপজেলা সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে নিয়ে গিয়ে বন্ধুরা মিলে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনার পর কিশোরীর কথিত প্রেমিক রফিকুল ইসলাম জয়কে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে ওই কিশোরী বাদী হয়ে তিনজনকে আসামি করে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন, রফিকুল ইসলাম জয় (২৬), সাজ্জাদ হোসেন বাবু (২৮) ও সাইফুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, বেগমগঞ্জের আপানিয়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জয় গত বুধবার ওই কিশোরীকে বিয়ের কথা বলে সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের রসুলপুর গ্রামের সাজ্জাদ হোসেন বাবুর বাড়িতে নিয়ে যান। পরে ওই দিন রাত থেকে গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত জয়, বাবু ও সাইফুল পাঁচবার কিশোরীকে গণধর্ষণ করেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তারা গভীর রাতে থানায় খবর দেয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মামলার প্রধান আসামি জয়কে আটক করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর