,

রিফাতের হত্যাকারীদের ধরতে সীমান্তে ‘কড়া নিরাপত্তা’

news-image

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে দেশের প্রতিটি সীমান্তে কড়া নিরাপত্তা গ্রহণ করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম এসব তথ্য জানান। এ সময় বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেনও উপস্থিত ছিলেন।

ডিআইজি শফিকুল ইসলাম বলেন, রিফাত শরীফের হত্যাকাণ্ডের এজাহারভুক্ত দুই আসামি চন্দন ও হাসান এবং সন্দেহভাজন নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকি আসামিদের গ্রেপ্তার করতে। এ জন্য বরগুনার প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, যাতে বাকি আসামিরা বাইরে পালিয়ে যেতে না পারে।

শফিকুল ইসলাম আরও বলেন, এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বিভাগের কারও যদি গাফিলতি পাওয়া যায়, তাহলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি, অবিলম্বে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনেই রিফাত শরীফকে কুপিয়ে জখম করেন স্থানীয় নয়ন বন্ড ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে রিফাতের বাবা বুধবার রাতেই বরগুনা সদর থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর