,

মাশরাফিকে অসম্মান করে পোষ্ট, চট্টগ্রাম থেকে রাঙামাটি বদলি চিকিৎসক

news-image

পাহাড়ে বদলি করা হলো সেই সমালোচিত চিকিৎসক ডা. এ কে এম রেজাউল করিমকে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার বিরুদ্ধে ফেসবুকে অসম্মানজনক পোস্ট দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বদলি করে তাকে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো। ধারণা করা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই এই বদলির আদেশ পেলেন ডাক্তার রেজাউল করিম।

দায়িত্বশীল সূত্র জানায়, গত বুধবার (২৬ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওই বদলির আদেশ জারি করে। মন্ত্রণালয়ের স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন ওই বদলি আদেশে স্বাক্ষর করেন। যা অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ রয়েছে।

গত ২৮ এপ্রিল এই চিকিৎসক তার ফেসবুক পোস্টে মাশরাফি বিন মোর্ত্তজার একটি হাসপাতাল পরিদর্শন ও কিছু বক্তব্য নিয়ে অসম্মানজনক পোস্ট দেন। সামাজিক মাধ্যমে তা নিয়ে সমালোচনার ঝড় উঠলে ওই চিকিৎসকের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। মন্ত্রণালয় চিকিৎসকের ওই ফেসবুক স্ট্যাটাসকে অনুচিত, অনভিপ্রেত ও অসদাচরণ হিসেবেও উল্লেখ করে।

তারই ধারাবাহিকতায় গত ৬ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে অধ্যাপক ডা. একেএম রেজাউল করিমের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ দর্শানোর নোটিশ দেয়।

নোটিশে বলা হয়, ফেসবুক টাইমলাইনে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা সম্পর্কে অশালীন এবং অযাচিত ভাষা ব্যবহার করে পাবলিক পোস্ট দেয়া হয়েছে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ আচরণ অনুচিত ও অনভিপ্রেত উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ‘এসব আচরণ সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) মোতাবেক ‘অসদাচরণ হিসেবে গণ্য।’

তিন কর্মদিবসের মধ্যে ওই নোটিশের উত্তর দিতেও বলা হয়। ধারণা করা হচ্ছে সেই নোটিশের জবাবের পরিপ্রেক্ষিতেই বদলির এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর