,

‘আল্লাহ’ বলে চিৎকার করায় ভারতে মুসলিম ক্যাব চালককে মারধর

news-image

ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের নিপীড়নের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এক মুসলিমকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনার রেশ না কাটতেই আরেক মুসলিম ক্যাব চালককে গণপিটুনি দিয়ে বলানো হলো- ‘জয় শ্রীরাম’। এবার এমন ঘটনা ঘটেছে মুম্বাইয়ের থানেতে।

পুলিশ জানিয়েছে, গত সোমবার থানের ডিভা এলাকায় ২৫ বছরের এক মুসলিম ক্যাব চালককে জয় শ্রীরাম স্লোগান দিতে জোর করে তিন ব্যক্তি। তারপরই তাকে মারধর করা হয়। এই ঘটনায় গত মঙ্গলবারই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা আগাসন গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মারধরের শিকার ২৫ বছর বয়সী ফৈজল উসমান খান জানান, গত বছর ডিসেম্বর থেকে তিনি একটি ক্যাব সংস্থায় চালকের কাজ করছেন। গত সোমবার রাত তিনটার দিকে ডিভার একটি হাসপাতাল থেকে যাত্রী নিয়ে মুম্বাইয়ের দিকে আসছিলেন তিনি।

তখনই তার গাড়িটি খারাপ হয়ে যায়। ফৈজল বলেন, পার্কিং লাইট জ্বেলে গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময়ই স্কুটারে চেপে পেছনে এসে দাঁড়ায় তিন যুবক।

তারা মদ্যপ অবস্থায় ছিল। কাচে ধাক্কা মেরে বারবার জিজ্ঞেস করছিল, কেন রাস্তার মাঝে আমি গাড়ি দাঁড় করিয়েছি। এরপরই জোর করে গাড়ির চাবি কেড়ে নিয়ে চালককে টেনে বের করে আনা হয়।

এক যাত্রী বিরক্ত হয়ে অভিযুক্তদের গালিগালাজ করতে থাকলেও তাতে কাজ হয়নি। অভিযুক্ত তিনজন চালকের ধর্ম তুলে কটূক্তি করতে থাকে। এমনকী তাকে জয় শ্রীরাম বলতে জোর করা হয়। বলা হয়, এই স্লোগান দিলে তবেই তাকে ছেড়ে দেওয়া হবে। এরপর গাড়ির যাত্রী পুলিশকে ফোন করলে চালকের ফোন নিয়ে পালিয়ে যায় তিনজন।

ফৈজল জানিয়েছেন, তার ফোন কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে মারধরও করা হয়েছে। তিনি বলেন, ‘আল্লাহ’ বলে চিৎকার করাতেই মার খেতে হয়েছে। তবে বুদ্ধি করে ওই তিনজনের স্কুটারের নাম্বার লিখে রেখেছিলেন ফৈজল।

সেই সূত্র ধরেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানে পুলিশ কমিশনার বিবেক ফানসালকর বলেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করায় অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। তবে এখনও আতঙ্কে আছেন ফৈজল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর