,

‘কালোটাকা’ বলা ঠিক না, আমার গায়ের রঙও কালো : বাণিজ্যমন্ত্রী

news-image

বৈধ পথে অর্জিত অপ্রদর্শিত অর্থকে কালোটাকা বলা ঠিক না, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘একে অপ্রদর্শিত অর্থ বলা উচিত। কালোটাকা কথাটা শুনতে সব সময় ভালো লাগে না। আমার গায়ের রংও কালো।’

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাজেটে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, অপ্রদর্শিত অর্থ যাতে বিনিয়োগে আসে, এ জন্য এই সুযোগ দেওয়া হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে অপ্রদর্শিত অর্থের ওপর কর আরও সুনির্দিষ্ট করা উচিত। যারা বেশি কর্মসংস্থান করবে, তাদের ক্ষেত্রে কর আরেকটু কমিয়ে দেওয়া যেতে পারে।

তিনি আরো বলেন, আমি সংসদেও এ কথা বলেছি। আমার সঙ্গে অনেকে হয়তো একমত হবে না। কিন্তু আমাদের এখন এগিয়ে যাওয়ার সময়। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ না দিলে টাকা দেশে থাকবে না।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১০ শতাংশ কর দিয়ে কোনো প্রশ্ন ছাড়াই জমি ও ফ্ল্যাট কেনা এবং অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে কালোটাকা বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে।

আলোচনা সভায় এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে বাজেট নিয়ে তাদের সমস্যার দিকগুলো তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর