,

এবার ৩ সন্তানের জননীকে নিজ ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

news-image

কুষ্টিয়া জেলার খোকসায় নিজ বাড়ি থেকে মধ্যবয়সী এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে সাবেক স্বামী ও অপর দুই নারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলা সদরের খোকসা মডেল টাউন এলাকার বাড়ির বারান্দা থেকে সাবিনা ইয়াসমিন (৪৮) নামের ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের বারান্দায় কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ওই বাড়িতে সাবিনা একাই থাকতেন। তিনি ৩ সন্তানের জননী। ছেলে-মেয়েরা সবাই বাইরে থাকেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে সন্তানেরা মোবাইল ফোনে মা সাবিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। কিন্তু না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হামিদা নামের এক প্রতিবেশীকে দিয়ে সাবিনার খোঁজ নেয়ার চেষ্টা করে। রাত সাড়ে ১০টার পর তিনি খুন হয়েছেন বলে খবর পান সন্তানেরা।

রাতে পরিবারের লোকেরা ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাবিনার সাবেক স্বামী বাদশা, প্রতিবেশী হামিদা ও তার মেয়ে ঋতুকে আটক করে পুলিশ। এ ব্যাপারে নিহতের মেয়ে শ্যামলী বাদী হয়ে খোকসা থানায় মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর